কোম্পানীগঞ্জে ডাকাতির সময় স্থানীয়দের হাতে অস্ত্রসহ যুবক আটক

নোয়াখালী
কোম্পানীগঞ্জে ডাকাতির সময় আটক যুবক
এখন জনপদে
অপরাধ
0

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ডাকাতির সময় দেশিয় আগ্নেয়াস্ত্রসহ ওমর ফারুক (২৭) নামে এক যুবককে আটক করেছে স্থানীয়রা। এসময় স্থানীয়রা ফারুককে গণপিটুনি দেন, তবে ফারুকের সঙ্গে থাকা অপর দুই সদস্য পালিয়ে যায়।

আজ (বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার ১ নম্বর সিরাজপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় ওমর ফারুককে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়।

জানা যায়, স্থানীয় কবিরাজ বাড়ির সামনে সুমন নামের এক ব্যক্তির বসতঘরে ডাকাতির চেষ্টা চালায় ডাকাতদল। এসময় তারা ঘরে প্রবেশ করলে বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে ফারুককে অস্ত্রসহ হাতেনাতে আটক করে। মানুষের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ডাকাতদলের অন্য দুই সদস্য।

আরও পড়ুন:

এসময় স্থানীয়রা ওমর ফারুককে অস্ত্রসহ আটক করে গণপিটুনি দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয় এবং তার কাছে থাকা একটি দেশিয় অস্ত্র উদ্ধার করে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর নিয়ে আটক ওমর ফারুককে উদ্ধার করা হয়েছে। বর্তমানে সে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এসএইচ