ফেনীতে যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

উদ্ধার হওয়া অবৈধ অস্ত্র-গোলাবারুদ
অপরাধ
0

ফেনীতে যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। আজ (বুধবার, ১১ ফেব্রুয়ারি) সকালে ফেনী জেলার সদর উপজেলার হকদি, বালিগাঁও এলাকায় অভিযানকালে এ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। আজ এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

এতে বলা হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করে একটি অবৈধ বিদেশি পিস্তল (ম্যাগাজিনসহ), চার রাউন্ড ৭ দশমিক ৬২ মিলিমিটার রাইফেলের গোলাবারুদ ও একটি দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়।

আরও পড়ুন:

আইএসপিআর জানায়, বাংলাদেশ সেনাবাহিনী সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট প্রদান করতে সকলকে অনুরোধ জানানো যাচ্ছে।

এফএস