চট্টগ্রামে পাহাড় কাটায় বিপিসিকে ৯ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম
পরিবেশ অধিদপ্তরের ঘটনাস্থল পরিদর্শন
এখন জনপদে
অপরাধ
0

চট্টগ্রামের জয়পাহাড় এলাকায় পাহাড় কেটে পরিবেশের ক্ষতি করায় রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) সাড়ে নয় লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। আজ (মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি) সকালে শুনানি শেষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক সোনিয়া সুলতানা এ জরিমানা করেন।

এসময় বিপিসির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরিবেশ অধিদপ্তর জানায়, চট্টগ্রাম শহরের জামালখান ওয়ার্ডের জয়পাহাড় এলাকায় পাহাড়ে প্রায় নয় হাজার ঘনফুট মাটি সরিয়েছে বিপিসি। ওই পাহাড়ে বিপিসির কয়েকটি বাংলো রয়েছে। গতকাল (সোমবার, ২৩ ফেব্রুয়ারি) পরিবেশ অধিদপ্তরের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে তার সত্যতা পায়।

আরও পড়ুন:

এরপর মঙ্গলবার শুনানি শেষে এ জরিমানা করা হয়। তবে বিপিসির কর্মকর্তারা দাবি, তারা পাহাড়ের নিচের অংশে কেটে সুরক্ষার জন্য রিটেইনিং দেয়াল তৈরি করছিলো। সে কারণেই মাটি কাটা হয়েছে।

এসএস