নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযান; মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৩৪

নারায়ণগঞ্জ
পুলিশি হেফাজতে গ্রেপ্তার আসামিরা
এখন জনপদে
অপরাধ
1

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল (বৃহস্পতিবার, ৫ মার্চ) রাত থেকে শুরু হওয়া অভিযান চলে আজ (শুক্রবার, ৬ মার্চ) সকাল পর্যন্ত। রাতভর সিদ্ধিরগঞ্জ থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে পুলিশ।

অভিযানে ২১ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে হেরোইন ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন:

পুলিশ জানায়, সাজাসহ বিভিন্ন পরোয়ানার ভিত্তিতে ৭ জনকে এবং অন্যান্য মামলায় আরও ৬ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ৩৪ জন আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানানো হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, মাদক ব্যবসায়ী, মাদকসেবী, চোর ও ছিনতাইকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এসএইচ