বৈষম্যবিরোধী মামলায় গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা শেখ মামুন

ডিএমপির লোগো
অপরাধ
0

বৈষম্যবিরোধী মামলায় সাবেক সেনা কর্মকর্তা শেখ মামুন খালেদকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। আজ (বৃহস্পতিবার, ২৬ মার্চ) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিবি সূত্রে জানা যায়, গতকাল (বুধবার, ২৫ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১২টা ৩৫ মিনিটে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম রাজধানীর মিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে সাবেক সেনা কর্মকর্তা শেখ মামুন খালেদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন:

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার শেখ মামুন খালেদকে বৈষম্যবিরোধী মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছে বলেও এ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এসএইচ