ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্ত থেকে সাড়ে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্ত অভিযান
এখন জনপদে
অপরাধ
0

ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পৃথক অভিযানে প্রায় সাড়ে ৩ কোটি টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন চোরাই পণ্য জব্দ করা হয়েছে। গতকাল (রোববার, ২৯ মার্চ) মধ্যরাতে বিজিবির ৬০ ব্যাটালিয়নের সদস্যরা এ অভিযান পরিচালনা করে।

আজ (সোমবার, ৩০ মার্চ) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুরস্থ বিজিবির ৬০ ব্যাটালিয়ান এক সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম।

সংবাদ সম্মেলনে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কসবা উপজেলার মাদলা সীমান্ত ফাঁড়ির টহলরত সদস্যরা কাশিরামপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় ২,৪৬৮ পিস শাড়ি জব্দ করা হয়। যার বাজার আনুমানিক মূল্য ২ কোটি ৬ লাখ ২১ হাজার টাকা।

আরও পড়ুন:

এছাড়া কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সীমান্ত ফাঁড়ির একটি দল স্থানীয় চাঁন্দখলা এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ১৭ হাজার ২৯৮ পিস চশমা ও ১০০ কেজি কফি জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৩৮ লাখ ৩৮ হাজার ৪০০ টাকা বলে ধারনা করা হচ্ছে।

বিজিবির ৬০ ব্যাটালিয়নে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সদস্যরা সীমান্তে সার্বক্ষণিক তৎপর আছেন। চলতি বছরের ৩০ মার্চ পর্যন্ত ১৬ কোটি ৪৩ লাখ টাকার চোরাই পণ্য জব্দসহ ১০ জনকে আটক করা হয়েছে।

জেআর