মধুখালীতে অতিরিক্ত দামে অকটেন বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

ভ্রাম্যমাণ আদালতের অভিযান
এখন জনপদে
অপরাধ
0

ফরিদপুরের মধুখালীতে খুচরা বাজারে অতিরিক্ত দামে অকটেন বিক্রি করার অপরাধে এক খুচরা ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও সরকারি কমিশনার (ভূমি) এরফানুর রহমান।

আজ (সোমবার, ৩০ মার্চ) উপজেলার মেগচামী ইউনিয়নে অভিযান পরিচালনা করে মেসার্স রুমা ট্রেডার্সের মালিক মো. হেলাল শেখ কে এ জরিমানা করা হয়।

আরও পড়ুন:

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এরফানুর রহমান বলেন, ‘খুচরা বাজারে অতিরিক্ত দামে অকটেন বিক্রি হচ্ছে— এমন অভিযোগে সোমবার মেগচামী ইউনিয়নে মেসার্স রুমা ট্রেডার্সে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় বেশি দামে অকটেন বিক্রি করার কথা মো. হেলাল শেখ স্বীকার করেন।’

এসময় তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলেও জানান তিনি।

এসএইচ