স্থনীয়রা জানান, নাছির উদ্দিন মধু নামে ওই যুবদল কর্মী একটি চা দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। রাত দশটার দিকে একদল সন্ত্রাসী এসে এলোপাথাড়ি তাকে গুলি করে। এতে তার পেটে কয়েকটি গুলি লাগে। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনলে রাত ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন:
স্থানীয়রা জানান, নাছির যুবদলের কর্মী, প্রতিপক্ষের হামলায় তিনি খুন হয়েছেন। গত শনিবার রাতেও রাউজান উপজেলায় সন্ত্রাসীর হাতে নিহত হন বাবুল নামে একজন।
এদিকে সাতকানিয়ার রাস্তার মাথা এলাকায় মুখোশধারী দুর্বৃত্তদের পিটুনিতে গুরুতর আহত হয়ে শাহাদাত নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল রাতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলায় তিনি আহত হন। আজ ভোরে চট্টগ্রামে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।





