আজ (সোমবার, ২৮ সেপ্টেম্বর) প্রসিকিউশনের পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ দাখিল করা হয়েছে। চব্বিশের গণঅভ্যুত্থানে আন্দোলনের সময় মিরপুর এলাকায় ৫০ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীবাদেও আইনশৃঙ্খলা বাহিনীর অনেককে আসামি করা হয়েছে। এখনই তাদের নাম বলতে অপরাগতা জানিয়েছে প্রসিকিউশন।
আন্দোলনরত ছাত্র জনতাকে নির্যাতন করে হত্যা করার একটি অভিযোগ আনা হয়েছে। শিগগিরই অভিযোগ আমলে নেয়ার বিষয়ে শুনানি হবে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী তামিম। মিরপুর এলাকাভিত্তিক মানবতাবিরোধী অপরাধের প্রথম মামলা।





