আজ (সোমবার, ২৭ এপ্রিল) দুপুরে উপজেলার ফসলান্দি মোড় এলাকায় অভিযান চালিয়ে উজ্জ্বল এন্টারপ্রাইজ ও জাহিদ এন্টারপ্রাইজকে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন টাঙ্গাইল জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক আসাদুজ্জামান রুমেল।
আরও পড়ুন:
তিনি জানান, দীর্ঘদিন ধরে জ্বালানি তেলের কৃত্রিম সংকট দেখিয়ে প্রতিষ্ঠান দুটি প্রতি লিটার তেল ৩০ থেকে ৪০ টাকা বেশি দরে বিক্রি করছিলো। গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে অভিযোগের সত্যতা পাওয়া যায়।
তিনি আরও জানান, প্রতিষ্ঠান দুটিকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।





