আজ (মঙ্গলবার, ২৮ এপ্রিল) বিকেলে গ্রেপ্তারকৃতদের ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, নিহত আতিকার চাচা আলমাস হোসেন ও ফুপু ঝর্ণা বেগম।
পুলিশ জানায়, গত ১৬ এপ্রিল বিকেলে বনপারিল এলাকায় ৭ বছরের শিশু আতিকা আক্তার নিখোঁজ হয়। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে নাঈম হোসেনকে আটক করা হলে তার দেয়া তথ্যের ভিত্তিতে সেদিন রাত ৯টার দিকে পাশের একটি ভুট্টা খেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
আরও পড়ুন:
এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে জনতা নাঈমসহ তার পরিবারের সদস্যদের ডেকে এনে মারধর শুরু করে। এতে নাঈমের বাবা পান্নু মিয়া, ভাই নাজমুল ও চাচা ফজলুর রহমান বাবু গুরুতর আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নাজমুলকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। পরে পান্নু মিয়া ও ফজলুর রহমান বাবুকে মৃত ঘোষণা করা হয় এবং গুরুতর আহত নাজমুলকে হাসপাতালে ভর্তি করা হয়।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, পান্নু মিয়া ও ফজলুর রহমান বাবুকে হত্যা এবং নাজমুলকে গুরুতর আহত করার ঘটনায় পান্নুর স্ত্রী নার্গিস বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় দুইজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।





