যশোরে অনুমোদনহীন পণ্য উৎপাদন করায় ব্যবসায়ীকে জেল ও জরিমানা

কারাদণ্ড ও জরিমানা প্রাপ্ত ব্যক্তি
এখন জনপদে
অপরাধ
0

যশোরে অনুমোদনহীন পণ্য উৎপাদন করায় সিদ্দিক আলী নামে এক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ (বুধবার, ২৯ এপ্রিল) দুপুরে র‍্যাব-৬ যশোর ক্যাম্পের উদ্যোগে শহরতলীর শেখহাটি এলাকায় মেসার্স বিসমিল্লাহ মধু ট্রেডিংয়ে এ অভিযান পরিচালিত হয়।

র‍্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স জানান, সিদ্দিক আলী দীর্ঘদিন ধরে শেখহাটি হাইকোর্ট মোড় এলাকায় কারখানা পরিচালনা করেছেন।

গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন ওই কারখানায় বিভিন্ন ভেজাল পণ্য উৎপাদন করা হয়। যেগুলোর বিএসটিআইয়ের কোনো অনুমোদন নেই।

আরও পড়ুন:

এরপর আজ দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট গুঞ্জন বিশ্বাসকে নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় দেখা যায় ওই প্রতিষ্ঠানে বেশকিছু পণ্য উৎপাদন করা হয়। যার মধ্যে চারটির অনুমোদন আছে। অন্যগুলোর বিএসটিআই অনুমোদন নেই। পাশাপাশি তাদের ট্রেডিং তাদের কাছে লাইসেন্স ছিল না।

এছাড়া প্যাকেটজাত পণ্যের পরিমাপ ঠিক ছিল না। এর প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করে।

তিনি জানান, ভোক্তার অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এসএস