পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল সামুদ্রিক মাছ জব্দ

জব্দ করা সামুদ্রিক মাছ
অপরাধ
0

পটুয়াখালী কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ২৩ লাখ টাকার সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে। সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণে সরকারের ৫৮ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে কোস্ট গার্ডের যৌথ অভিযান পরিচালনা করে বলে জানানো হয়েছে।

আজ (রোববার, ১০ মে) দিবাগত রাত ১টায় পটুয়াখালীর সদর থানাধীন টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ২টি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায় ২৩ লাখ ১০ হাজার টাকা মূল্যের ৩ হাজার ৫০০ কেজি বিভিন্ন প্রকার সামুদ্রিক মাছ এবং ৮০০ কেজি জাটকা জব্দ করা হয়।

আরও পড়ুন:

সামুদ্রিক মৎস্য সম্পদের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও সংরক্ষণ নিশ্চিত করার লক্ষ্যে সরকার ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় সব প্রকার মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে।

উক্ত নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবে কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে অভিযানে জব্দকৃত মাছ পটুয়াখালী উপজেলা মৎস্য প্রতিনিধির উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, মাদ্রাসা, গরীব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়। মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

এফএস