যেদিকেই চোখ যায় কেবল পানি আর পানি। এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে নৌকাই যেন একমাত্র ভরসা। মানুষের পাশাপাশি পোষা প্রাণি বহনেও ব্যবহৃত হচ্ছে নৌকা।
গেল কয়েকদিন ধরে একটানা ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার কবলে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য। পরিস্থিতির সবচেয়ে বেশি অবনতি হয়েছে মধ্য ও পূর্ব উপকূলীয় অঞ্চল। বন্যার পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি, ডুবে গেছে যানবাহন। ফলে, ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা।
পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন করা হয়েছে ন্যাশনাল গার্ডের সদস্যদের। যোগ দিয়েছে ফায়াস সার্ভিস কর্মীরাও। পানিবন্দিদের উদ্ধারে ব্যবহার হয়েছে বিশেষ নৌকা, দেয়া হচ্ছে প্রয়োজনীয় সহায়তা।
এদিকে, কোকোয়া এবং ভলুসিয়া কাউন্টি বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে এখনও পানির নিচে বেশিরভাগ এলাকা। হাটু পানি পেরিয়েই যাতায়াত করতে হচ্ছে বাসিন্দাদের।
জাতীয় আবহাওয়া পরিষেবা দপ্তর বলছে, আগামী কয়েকদিনে আরও বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে। এখন পর্যন্ত দক্ষিণ ফ্লোরিডার কিছু অংশে শক্তিশালী ঝড় আঘাত হানার বিষয়েও সতর্ক করা হয়েছে।





