শনিবার মধ্যরাতে রাজস্থানের কোটা- উদয়পুর মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে পুলিশ।
প্রাথমিক কারণ হিসেবে গাড়ির চালকের ঘুমিয়ে পড়াকে দায়ী করেছে কর্তৃপক্ষ। দুর্ঘটনাকবলিত গাড়িটিতে মহারাষ্ট্রের একই পরিবারের ১৫ জন সদস্য ছিলেন। তাঁরা রাজস্থানের খাতু শ্যামজির দর্শন শেষে বাড়ি ফিরছিলেন।





