রাঙামাটিতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩

পুলিশ হেফাজতে ৩জন মাদক কারবারি
এখন জনপদে
অপরাধ
0

রাঙামাটিতে মাদক কারবারি ও অনলাইন জুয়াড়িসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় উদ্ধার করা হয়েছে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট। গতকাল ( বুধবার, ২১ মে) দিবাগত রাতে কোতয়ালী থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে পৌরসভার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন; মো. নিজাম উদ্দিন (২৭), মো. ফোরকান (২৮) ও সুজন আহম্মেদ (৩৮)। পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের নির্দেশনায় বিশেষ এ অভিযানের নেতৃত্ব দেন কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীন।

আসামি মো. নিজাম উদ্দিন ও মো. ফোরকানকে ২৫ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া, অনলাইনে জুয়ার সঙ্গে জড়িত থাকার অপরাধে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও সাইবার সুরক্ষা আইনে কোতয়ালী থানায় মামলা করেছে পুলিশ।

আরও পড়ুন

এছাড়া মাদক মামলায় পলাতক আসামি মাদক কারবারি সুজন আহম্মেদকে শহরের কাঠাঁলতলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীন বলেন, ‘পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের নির্দেশনায় বিশেষ এ অভিযান চালানো হয়েছে। অভিযানে ২৫ পিস ইয়াবাসহ মাদক কার্বারী ও অনলাইন জুয়াড়িসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের তিনজনের বিরুদ্ধে মাদক ও সাইবার আইনে মামলা দায়ের করেছে পুলিশ। আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। অভিযান অব্যাহত থাকবে।’

জেআর