বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল ৪টার দিকে ছাগলনাইয়া সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৪৮ বোতল ভারতীয় মদ, ১৪ লিটার বাংলা মদ এবং ১০ গ্রাম ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।
জব্দ করা মাদকদ্রব্যের সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৭৬ হাজার ২৩৫ টাকা। ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক জানান, জব্দ করা মাদকদ্রব্য থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে।





