লো স্কোরিং ম্যাচে নিউজিল্যান্ডকে ২২ রানে হারিয়ে সিরিজ ভারতের

উইকেট নেওয়ার পর সতীর্থ বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ারের সঙ্গে ভারতের পেসার অর্শদীপ সিংয়ের উদ্‌যাপন
এখন মাঠে
0

লো স্কোরিং ম্যাচে নিউজিল্যান্ডকে ২২ রানে হারিয়ে ওয়ানডে সিরিজ জিতেছে ভারত। এই জয়ের মধ্য দিয়ে ৩-২ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিল গৌতম গম্ভীরের দল।

এদিন আগে ব্যাট করতে নেমে জ্যাকব ডাফি ও ম্যাথিউ ফিশারের তোপের মুখে পড়ে ভারতীয় ব্যাটাররা। দলীয় শতরানের আগেই চার উইকেট হারিয়ে বিপাকে পড়ে ভারত। তবে অক্ষর প্যাটেল ও ইশান কিষাণের দুটি ৪৬ রানের ইনিংস এবং শেষ দিকে মোহাম্মদ সিরাজ ও অর্শদীপ সিংয়ের ১৪ রানের ক্যামিওতে ভর করে ২০৯ রান পর্যন্ত যেতে সক্ষম হয় স্বাগতিকরা।

২১০ রানের জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে নিউজিল্যান্ডও। ডিন ফক্সক্রফটের ৩১ রান ছিল দলের সর্বোচ্চ। এ ছাড়া অধিনায়ক মিচেল স্যান্টনারের ব্যাট থেকে এসেছে ২৪ রান। ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ পর্যন্ত ১৮৭ রানেই গুটিয়ে যায় কিউইদের ইনিংস। ফলে ২২ রানের জয়ের পাশাপাশি সিরিজও নিশ্চিত হয় ভারতের।

এএম