শুক্রবার থেকে এ তিনজনই নিখোঁজ ছিল বলে জানা যায়। এলাকাবাসীর দেয়া তথ্য অনুযায়ী নিহত দুই শিশুর মা মেরি বেগম নিজের মা বেবি বেগম ও দুই সন্তান শুক্রবার থেকে নিখোঁজ ছিল। ঘর তালাবদ্ধ থাকায় তাদের সন্দেহ হলে পুলিশকে খবর দেয়া হয়।
সন্ধ্যা সাড়ে ৭ টায় তালা ভেঙ্গে খাটের নিচ থেকে ফাতেমার মা বেবী বেগম, ট্রাঙ্ক থেকে প্রথম স্বামীর সন্তান শামীম ও ওয়্যারড্রব থেকে মুস্তাকিমের মরদেহ উদ্ধার করে। এলাকাবাসীর ধারনা মেরী বেগমের দ্বিতীয় স্বামী ট্রাক ড্রাইভার রফিক এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
পুলিশ বলছে পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহত তিনজনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে। নিহত তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।





