আজ (শুক্রবার, ২৬ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক মানবেন্দ্র বালো।
এর আগে গতকাল (বৃহস্পতিবার, ২৫ জুন) রাতে শিবালয় থানার গোবিন্দবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— ঘিওর উপজেলার শোলধারা গ্রামের মো. আইয়ুব আলী (৪০) এবং শিবালয় উপজেলার গোবিন্দপুর গ্রামের মো. রাতুল ইসলাম (২৩)।
আরও পড়ুন:
ডিবি সূত্রে জানা যায়, এসআই নিপ্পন চন্দ্র চন্দের নেতৃত্বে ডিবির একটি দল শিবালয় থানার গোবিন্দবাড়ি এলাকায় মো. নাজির উদ্দিনের মুদি দোকানের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করে। অভিযানকালে রাত ৮টা ১০ মিনিটে আইয়ুব আলী ও রাতুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
পরে আইয়ুব আলীর কাছে থেকে ছয় গ্রাম হেরোইন এবং রাতুল ইসলামের কাছে থেকে পাঁচ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক মূল্য ৬১ হাজার ৫০০ টাকা। এছাড়া গ্রেপ্তার আইয়ুব আলীর বিরুদ্ধে আগে থেকেই দু’টি মাদক মামলা রয়েছে।
পুলিশ পরিদর্শক মানবেন্দ্র বালো বলেন, ‘মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শিবালয় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।’





