অভিনব কৌশলে ইয়াবা পাচারের চেষ্টা; কোস্ট গার্ডের হাতে আটক ১

কোস্ট গার্ডের হেফাজতে আটক মাদককারবারি
এখন জনপদে
অপরাধ
0

কক্সবাজারের টেকনাফে সিএনজির ভেতরে গোপন কুঠুরিতে লুকিয়ে পাচারের সময় প্রায় ৬২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ১২ হাজার ৫০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

আজ (রোববার, ২৮ জুন) দুপুর ১২টার দিকে টেকনাফ থানাধীন মিঠাপানিরছড়া ঘাট সংলগ্ন মেরিন ড্রাইভ এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে।

বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

আরও পড়ুন:

তিনি বলেন, ‘অভিযানের সময় সন্দেহভাজন একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১২ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিটি জব্দ এবং একজন মাদক কারবারিকে আটক করা হয়।’

তিনি জানান, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬২ লাখ ৫০ হাজার টাকা। জব্দকৃত ইয়াবা, সিএনজি এবং আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এসএইচ