যশোরে ডিএনসির অভিযানে ৩০ হাজার পিস ইয়াবাসহ আটক ২

ডিএনসির অভিযানে আটক ব্যক্তি
এখন জনপদে
অপরাধ
1

যশোরে একটি প্রাইভেটকারের ড্যাশবোর্ডের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এসময় মাদক বহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ এবং দুই ব্যক্তিকে আটক করা হয়।

আজ (রোববার, ৫ জুলাই) যশোর-নড়াইল সড়কের ঝুমঝুমপুর এলাকায় ময়লাখানার গেটের সামনে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

আটকরা হলেন— যশোরের বেনাপোল পোর্ট থানার দক্ষিণ বারোপোতা গ্রামের নূর মোহাম্মদের ছেলে রনি মাহমুদ (৩৫) এবং শার্শা উপজেলার শ্যামলাগাছি গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে আলমগীর হোসেন (৩৮)।

আরও পড়ুন:

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। এসময় গাড়িটির ড্যাশবোর্ডের ভেতরে বিশেষভাবে তৈরি করা গোপন চেম্বার থেকে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ইয়াবাসহ প্রাইভেটকারটি জব্দ এবং দুইজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

এসএইচ