পঞ্চগড়ে বিজিবির অভিযানে কষ্টিপাথরসহ আটক ২

ঠাকুরগাঁও
বিজিবি হেফাজতে আটক দুই আসামি ও উদ্ধারকৃত কষ্টিপাথর
এখন জনপদে
অপরাধ
1

ঠাকুরগাঁও ব্যাটালিয়নের (৫০ বিজিবি) বিশেষ অভিযানে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৭ কেজি ওজনের একটি কষ্টিপাথর, দু’টি মোটরসাইকেল ও অন্যান্য মালামালসহ দুলাল হোসেন (৩৬) ও কলিম উদ্দিন (৪০) নামের দু’জনকে আটক করা হয়েছে।

আজ (মঙ্গলবার, ১৪ জুলাই) ভোর রাতে উপজেলার বর্ষালুপাড়া বিওপির নিয়মিত টহলদল যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। উদ্ধারকৃত কষ্টিপাথের বাজারমূল্য আনুমানিক ৭ লাখ টাকা।

বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ব্যাটালিয়নের (৫০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খ. আখলাকুর রহমান।

আরও পড়ুন:

বিজিবি জানায়, ভোরে দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার ৩৯৬/৫-আর সীমান্ত পিলার থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার রাধাকৃষ্ণ বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুলাল হোসেন ও কলিম উদ্দিনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭ কেজি ওজনের একটি কষ্টিপাথর জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৭ লাখ টাকা।

অভিযানে আরও দু’টি বাটন মোবাইলফোন, দু’টি সিম কার্ড, একটি হিরো হোন্ডা মোটরসাইকেল এবং একটি টিভিএস মোটরসাইকেল জব্দ করা হয়।

এসএইচ