পুলিশ জানায়, আজ (শনিবার, ১৮ জুলাই) ভোরে মাধবদী থানার রাতে বলভদ্রদী গ্রামের মনির হোসেন ও মিলনের বাড়িতে সশস্ত্র ডাকাতদল হানা দেয়। পরে ডাকাতরা ঘরে ঢুকে মূল্যবান মালামাল, গহনা ও টাকা-পয়সা লুটপাটের চেষ্টা করলে বাড়ির লোকজন তাতে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ডাকাতদল ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি আঘাত শুরু করে।
এসময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে মোহাম্মদ শাহজাহান ঘটনাস্থলেই নিহত হন। তার চাচা সুরুজ মিয়া তাকে বাঁচাতে এগিয়ে এলে ডাকাতরা তাকেও কুপিয়ে গুরুতর জখম করে। পরে পরিবারের অন্য সদস্যদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে ডাকাতদল পালিয়ে যায়। শাহজাহানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


 reacts as he holds a picture of Sonam Wangchuk-320x167.webp)


