মালিক-শ্রমিকদের দরকষাকষির পর আজ মজুরি বোর্ডের পঞ্চম সভা

পোশাকশ্রমিক
অর্থনীতি , শিল্প-কারখানা
দেশে এখন
0

দীর্ঘ আলোচনার পর মালিক শ্রমিকদের দরকষাকষি ও ভোটাভুটির মাধ্যমে চতুর্থ সভার সিদ্ধান্ত নিয়ে আজ (বৃহস্পতিবার, ২৬ নভেম্বর) আবারও বসছে নিম্নতম মজুরী বোর্ডের পঞ্চম সভা।

গেল সোমবার (২৩ নভেম্বর) চতুর্থ সভার সিদ্ধান্তে চারটি গ্রেডে শ্রমিকদের মজুরি দেয়ার সিদ্ধান্ত হয়।

যার মধ্যে গ্রেড-৪ এ প্রস্তাব করা হয় সর্বনিম্ন মজুরি ১৭ হাজার টাকা, তৃতীয় গ্রেডে ১৯ হাজার ২শ টাকা, দ্বিতীয় গ্রেডে ২০ হাজার টাকা এবং প্রথম গ্রেডে ২১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল।

আরও পড়ুন:

বেলা সাড়ে ১১টার দিকে বোর্ডের সভাপতির কার্যালয়ে নিম্নতম মজুরি বোর্ডের পঞ্চম সভা হবে। সভায় উপস্থিত আছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসসহ বোর্ডের সদস্যরা। পরে বৈঠকের বিষয়ে শ্রমভবনে ব্রিফ করবেন শ্রমমন্ত্রী।

১ম, ২য়, ৩য় ও ৪র্থ সভার শ্রমিক নেতাদের সিদ্ধান্তে অসন্তোষ জানায় সাধারণ শ্রমিকরা। শ্রমিকদের অভিযোগ, বৈঠকের আগে দেয়া প্রতিশ্রুতির প্রতিফলন এখন আর দেখা যাচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আশপাশে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এসএস