পঞ্চগড়ে হাসপাতালে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে একজন গ্রেপ্তার

পঞ্চগড় সদর হাসপাতাল
এখন জনপদে
অপরাধ
0

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মতিয়ার রহমান (৫৭) নামে এক বৃদ্ধ রোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মতিয়ার রহমান পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের নিতাইপাড়া এলাকার বাসিন্দা।

গেল ১৬ জুলাই ভোরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে এই ঘটনা ঘটলেও বিষয়টি আজ (মঙ্গলবার, ২১ জুলাই) সামনে আসে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ১৫ জুলাই ওই শিশুর নানা অসুস্থ হয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের পুরুষ ওয়ার্ডে ভর্তি হন। তাকে দেখতে আসেন তার ৬ বছরের ওই নাতনি।

রাতে নানার পাশের ঘুমিয়ে পড়ে শিশুটি। রাত আড়াইটায় পাশের ১১ নাম্বার বেডের রোগী মতিয়ার শিশুটি মেঝেতে অসুস্থ হয়ে পড়বে বলে তার বেডে ঘুমাতে দিতে বলে। সরল বিশ্বাসে ঘুমাতে দেয় তার নানা।

আরও পড়ুন:

ভোর ৪ টায় শিশুটির চিৎকারে সবার ঘুম ভেঙে যায়। শিশুটির তার নানা নানিকে জানয়, ওই বৃদ্ধ তাকে ধর্ষণের চেষ্টা করেছে। পরে পুলিশকে জানানো হলে তারা তাকে গ্রেপ্তার করে। ওই দিনই পঞ্চগড় সদর থানায় মামলা করে শিশুটির নানী।

অভিযোগকারী বলেন, ‘আমরা ছোট্ট নাতনি হাসপাতালের একজন রোগীর কাছেও নিরাপদ না। আমরা এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

পঞ্চগড় সদর থানার ওসি মোখলেছুর রহমান বলেন, ‘এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

এসএস