আজ (শনিবার, ২৫ জুলাই) বেলা আড়াইটার দিকে রাঙামাটি শহরের আসামবস্তি এলাকায় এ ঘটনা ঘটে।
ওসি মো. জসীম উদ্দীন বলেন, ‘শনিবার বেলা সোয়া ২টার দিকে পারিবারিক কলহের খবর পেয়ে ঘটনাস্থলে যায় কোতয়ালী থানার পুলিশ। ঝগড়ার সময় সাকিব বাবা-মাকে মারতে গেলে তার হাতে থাকা দা ছিনিয়ে নেয়ার সময় তার গলায় আঘাত লাগে। এতে সাকিব গুরুতর আহত হয়ে দৌঁড়ে সড়কে এসে পরে যায়।’
তিনি বলেন, ‘পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাবা রফিকুল ইসলাম ও মা রেহানা বেগমকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।’
আরও পড়ুন:
তিনি আরও বলেন, ‘সাকিবুল ইসলাম মাদকাসক্ত ছিলেন। বাবা-মাকে মারধর করতেন। তার বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদক মামলা রয়েছে। সম্প্রতি তিনি জেল থেকে বেরিয়েছেন।’
রাঙামাটি জেনারেল হাসপাতালের জরুরি চিকিৎসা কর্মকর্তা ডা. ফুয়াদ হাসান বলেন, ‘রোগী শকে ছিলেন। তার ঘারে ধারালো অস্ত্রের আঘাতের গভীর ক্ষত ছিলো। প্রচুর রক্তপাতের কারণে হাসপাতালে আনার কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়।’
নিহতের মামাতো ভাই মো. আল আমীন বলেন, ‘চার বোন-এক ভাইয়ের মধ্যে সাকিবুল ইসলাম চতুর্থ ছিলেন। মাদরাসায় পড়াশোনা করলেও মাঝপথে ছেড়ে দেন পড়াশোনা, হয়ে পড়েন মাদকাসক্ত। নানাভাবে অত্যাচার করতেন বাবা-মাকে। আজকে ঝগড়ার মধ্যে এই ঘটনায় তার মৃত্যু হলো।’





