বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযান; বিদেশি পিস্তল-গুলি উদ্ধার

পিস্তল-গুলি উদ্ধার
এখন জনপদে
অপরাধ
0

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি এবং ১০ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করেছে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)। তবে অভিযানের সময় দুই চোরাকারবারী পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

গতকাল (বৃহস্পতিবার, ৩০ জুলাই) রাত ১১টার দিকে বাঘাইছড়ি উপজেলার সীমান্ত সড়কের মাঝিপাড়া ১৬ কিলোমিটার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি জানায়, মারিশ্যা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদের নেতৃত্বে একটি টহল দল সেখানে অবস্থান নেয়।

আরও পড়ুন:

এসময় দুই ব্যক্তি ব্যাগ হাতে সীমান্ত এলাকায় এলে তাদের ধাওয়া করা হয়। তারা পাহাড়ি এলাকায় পালিয়ে গেলে ঘটনাস্থল তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় একটি ৭.৬২ মিলিমিটার চায়না তৈরি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড তাজা গুলি এবং ১০ কার্টন বিদেশি প্যাট্রন সিগারেট জব্দ করা হয়।

মারিশ্যা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, ‘সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযানিক টহল জোরদার করা হয়েছে।’

চোরাচালান দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এসএস