নেত্রকোণায় ৬৩ বোতল ভারতীয় মদসহ আটক ২

পুলিশি হেফাজতে আটক দুই ব্যক্তি
এখন জনপদে
অপরাধ
0

নেত্রকোণার দুর্গাপুরে বিশেষ অভিযানে ৬৩ বোতল ভারতীয় মদসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ।

আজ (রোববার, ২ আগস্ট) সকালে উপজেলার ঝানজাইল বাজারে অভিযান পরিচালনা মদের বোতলসহ মাসুম মিয়া ও মাহমুদুল হসান নামে দুই মাদক কারবারিকে আটক করে পুলিশ।

আরও পড়ুন:

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের ঝানজাইল বাজারের দুর্গাপুর থেকে ঢাকাগামী মামনি বাস কাউন্টারের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় সন্দেহভাজন দুই ব্যক্তির ব্যাগ চেক করে ৬৩ বোতল ভারতীয় মদ জব্দ করে।

ওসি খন্দকার শাকের আহমেদ জানান, আটক মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এসএইচ