দিনাজপুরের কাহারোলে বিপুল গাঁজাসহ গ্রেপ্তার ২

গ্রেপ্তারের প্রতীকী
এখন জনপদে
অপরাধ
0

দিনাজপুরের কাহারোল উপজেলায় অভিযান চালিয়ে ৮৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দ করা গাঁজার আনুমানিক অবৈধ বাজারমূল্য ১৭ লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের গড়নুর গ্রামের রঞ্জন চন্দ্র রায় (২৮) এবং চিরিরবন্দর উপজেলার শফিকুল ইসলাম (৫২)।

পুলিশ জানায়, বুধবার (৫ আগস্ট) রাত সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাহারোল-বোচাগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মনিরুজ্জামান ও কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুর রহমান সেলিমের নেতৃত্বে উপজেলার ১১ মাইল এলাকায় ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে অভিযান চালানো হয়।

অভিযানকালে একটি মাহেন্দ্র বলেরো ম্যাক্সি প্লাস পিকআপ ভ্যান তল্লাশি করে ৮৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যানটিও জব্দ করেছে পুলিশ।

এএসপি মনিরুজ্জামান ও ওসি সেলিমুর রহমান সেলিম যৌথভাবে জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় কাহারোল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার দুইজনকে আদালতে পাঠানো হয়েছে।

এএইচ