দুই সন্তানকে হত্যার অভিযোগে বাবা আটক

সুনামগঞ্জ
অভিযুক্ত বাবা ও নিহত দুই সন্তান
এখন জনপদে
অপরাধ
0

দুই শিশু সন্তানকে হত্যার অভিযোগে বাবাকে আটক করেছে পুলিশ। আজ (বুধবার, ১২ আগস্ট) দুপুরে এমন তথ্য নিশ্চিত করেছেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার।

আটককৃত বাবা কামরুল ইসলাম দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের পেরুয়া গ্রামের মধুপুর গ্রামের আব্দুল কাদিরের ছেলে।

নিহত দুই শিশু— মোহাদ্দিছ মিয়া (৭) ও তুলনা আক্তার (৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (৭ আগস্ট) বিকেলে ছেলে মোহাদ্দিছ মিয়া ও মেয়ে তুলনা আক্তারকে নিয়ে বাড়ির বাইরে যান কামরুল ইসলাম। এরপর থেকে তিনি ও দুই সন্তান নিখোঁজ ছিলেন। গত ১০ আগস্ট সোমবার রাতে তিনি বাড়িতে একাই ফেরেন ।

আরও পড়ুন:

পরে গতকাল (মঙ্গলবার, ১১ আগস্ট) সিলেট- সুনামগঞ্জের শান্তিগঞ্জের রাস্তার পাশ থেকে অজ্ঞাত এক শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ এবং সেটি নিখোঁজ তুলনার মরদেহ হিসেবে শনাক্ত করা হয়। এক পর্যায়ে বুধবার দুপুরে সুনামগঞ্জের দিরাই রাস্তায় আরেক শিশু অর্ধগলিত মরদেহ উদ্ধার করে সদর থানা পুলিশ।

পরে সেটি নিখোঁজ মুহাদ্দিস মরদেহ পুলিশ শনাক্ত করলে এই ঘটনায় সন্দেহ জনকভাবে শিশুর বাবাকে আটক করে দিরাই থানা পুলিশ।

সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি) সুজন সরকার বলেন, ‘পারিবারিক কলহের জেরে কামরুল ইসলাম দুই সন্তানকে হত্যার কথা স্বীকার করেছে। নিহত দুই শিশুর মরদেহ এরইমধ্যে উদ্ধার করা হয়েছে, কামরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

এসএস