গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— মো. রফিক (৪০), মো. নুরুল আমিন (৩৮), আবু তাহের (৪৭), মো. খোরশেদ আলম (৫৫), মো. মানিক (৪৫) ও আরিফুল্লা আসিফ (২৪)।
রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।
আরও পড়ুন:
এর মধ্যে রিজার্ভ বাজার এলাকার আল-আমানত বোডিংয়ের ব্যবস্থাপক মো. রফিক, ঝাল বিতান এর মালিক মো. নুরুল আমিন, আবু তাহের ও আল-আমানত বোডিং এর ভাড়াটিয়া মো. খোরশেদ আলমকে জুয়া খেলার অপরাধে হতেনাতে গ্রেপ্তার করা হয়।
এছাড়া জেলার লংগদু উপজেলার করল্লাছড়ি এলাকার বাসিন্দা হারুন অর রশিদের ছেলে মো. মানিককে চুরি, মাদকসেবন ও দাঙ্গা সংগঠনের অপরাধে গ্রেপ্তার করা হয়। আর লংগদু বাইট্টাপাড়া এলাকার বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে আরিফুল্লা আসিফকে মোটরসাইকেল চুরির অপরাধে গ্রেপ্তার করা হয়।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীন বলেন, ‘গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোর্পদ করার প্রস্তুতি চলছে।’





