মোহাম্মদপুরে কিশোর গ্যাং লিডার এলেক্স ইমন হত্যায় গ্রেপ্তার ৫

ইমনকে হত্যা করার সময় সিসিটিভি ফুটেজ
অপরাধ
0

মোহাম্মদপুরে কিশোরগ্যাং লিডার এলেক্স ইমন হত্যা মামলার অন্যতম আসামি জহিরুল ইসলাম ওরফে বিপুল ও পিঞ্জিরা রাব্বিসহ পাঁচ সক্রিয় সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২।

আজ (শুক্রবার, ১৪ আগস্ট) বিকেলে কারওয়ান বাজারের র‍্যাব মিডিয়া সেন্টারে এ বিষয়ে আয়োজিত ব্রিফিংয়ে র‍্যাব-২ অধিনায়ক নয়মুল হাসান এ তথ্য দেন।

এসময় তিনি জানান, গতকাল (বৃহস্পতিবার, ১৩ আগস্ট) মধ্যরাতে মোহাম্মদপুরের কাটাসুর ও কেরানীগঞ্জে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‍্যাব-২।

এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, একটি একনলা বন্দুক ও সাতটি ধারালো দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গত ১২ এপ্রিল বিকেলে মোহাম্মদপুরের রায়েরবাজার বুদ্ধিজীবী সড়কের বেড়িবাঁধ এলাকায় দুই সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষে প্রতিপক্ষের আঘাতে ভয়াবয় হামলার শিকার হয় কিশোরগ্যাং লিডার এলেক্স ইমন। পরে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়।

জেআর