ময়মনসিংহে নিরাপত্তাকর্মী হত্যার এক মাস পর খুনিদের শ্রীমঙ্গল থেকে গ্রেপ্তার

গ্রেপ্তার হওয়া রাজু ও জিতু
এখন জনপদে
অপরাধ
1

ময়মনসিংহে বাংলাদেশ কাস্টমসের নিরাপত্তাকর্মী রাকিব রায়হানেকে ১৫ টুকরো করে নির্মম হত্যার ঘটনার এক মাসের বেশি সময় পর হত্যার সঙ্গে জড়িত দুই আসামি রাজু ও জিতুকে শ্রীমঙ্গল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তাদের দেয়া তথ্যমতে হত্যাকাণ্ডে ব্যবহার করা অস্ত্রসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

আজ (বুধবার, ২৬ আগস্ট) সকালে নিহতের বাড়ি সোয়াতপুর ও বাবুগঞ্জ এলাকা থেকে হত্যাকাণ্ডে ব্যবহার করা দু’টি চাকু, চাপতি, লোহার রড ও খাটিয়া উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে ময়মনসিংহ-ত্রিশাল সার্কেলের সহকারী পুলিশ সুপার এস এম হাসান ইস্রাফীল জানান, মামলার পর পুলিশকে আসামিদের ধরতে বেশ বেগ পেতে হয়। মূলত ১ আগস্ট থেকে পুলিশ আসামিদের ধরতে তাদের গোয়েন্দা নজরদারি বাড়ায়। পরে কয়েকদিন আগে সিলেটের শ্রীমঙ্গলে তাদের অবস্থান নিশ্চিতের পর ফুলবাড়িয়া থানা পুলিশ শ্রীমঙ্গলে কয়েকদিন অবস্থান করে দুই আসামি রাজু ও জিতুকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন:

কীভাবে রাকিবকে হত্যা করে মরদেহ টুকরো করা হয় তা পুলিশকে জানায় আসামিরা। তবে প্রাথমিকভাবে তদন্তে অর্থ সংক্রান্ত লেনদেনকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ডের বিষয়টি ঘটতে পারে বলে ধারণা পুলিশের।

গত ২ আগস্ট নিখোঁজের ১০ দিন পর বাড়ির পাশের পরিত্যক্ত পুকুর থেকে চারটি ব্যাগে রাকিবের ১৫ টুকরো মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় পরিবারের সদস্যরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন হত্যাকারীদের।

এসএস