ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪, মামলা ৪৪

ঢাকা মেট্রেপলিটন পুলিশ (ডিএমপি)
অপরাধ
0

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে। আজ (শনিবার, ৫ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী রমনা বিভাগে ২৬ জন, লালবাগ বিভাগে ৩৩ জন, ওয়ারী বিভাগে ৪২ জন, মতিঝিল বিভাগে ৫৯ জন, তেজগাঁও বিভাগে ৫৯ জন, মিরপুর বিভাগে ১৩৬ জন, গুলশান বিভাগে ৩৬ জন, উত্তরা বিভাগে ৩৬ জন ও গোয়েন্দা বিভাগে ৭ জনকে গ্রেপ্তার করে।

এসময় তাদের কাছ থেকে ১টি বিদেশি রিভলবার, ২ রাউন্ড গুলি, ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা, ৩৫৮৯ পিস ইয়াবা, ৯.৪ গ্রাম হেরোইন, ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২টি বুপ্রেনরফিন ইঞ্জেকশন, নগদ ১৫৪০ টাকা ও একজন ভিকটিমকে উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ইএ