আজ (শনিবার, ৫ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার খাজানগর এলাকায় রাজধানী রাইস মিলের গুদামে চিনি নামানোর সময় ট্রাকটি জব্দ করা হয়।
স্থানীয়দের ভাষ্য, শুক্রবার বিকেল থেকে চিনি বোঝাই তিনটি ট্রাক নিয়ে কয়েকজনকে এলাকায় ঘোরাঘুরি করতে দেখা যায়। তারা চিনি রাখার জন্য গুদাম খুঁজছিলেন।
আরও পড়ুন:
পরে শনিবার সকালে একটি ট্রাক থেকে চিনি নামানোর উদ্যোগ নেয়া হলে পুলিশে খবর দেন স্থানীয়রা। তবে বাকি দু’টি ট্রাকের সন্ধান এখনো মেলেনি।
কুষ্টিয়া মডেল থানার (ওসি) জাকির হোসেন বলেন, ‘চিনিগুলো গলে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো মেয়াদোত্তীর্ণ। এ ঘটনায় চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। বাকি দুইটি ট্রাকের সন্ধানে অভিযান চলছে।’





