ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে যোগ দিতে দেশ ছেড়েছেন মিরাজ

মেহেদী হাসান মিরাজ
এখন মাঠে
0

জাতীয় দল ও ঘরোয়া ক্রিকেটের বিরতিতে নতুন মিশনের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন মেহেদী হাসান মিরাজ। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অংশ নিতে শনিবার ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে উড়াল দিয়েছেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার।

এবারের আসরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ও দুর্দান্ত ফর্মে থাকা গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স-এর হয়ে মাঠে নামবেন মিরাজ।

ভারতের বিপক্ষে সিরিজ থাকায় আফগান তারকা মোহাম্মাদ নবি দল ছাড়লে, তাঁর বদলি হিসেবেই মিরাজকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করে গায়ানা। এর আগে ২০১৭ সালে সিপিএলে ত্রিনবাগো নাইট রাইডার্স এবং গত বছর পিএসএলে লাহোর কালান্দার্সে সুযোগ পেলেও একাদশে নামা হয়নি তার।

আরও পড়ুন:

তবে এবার গায়ানার হয়ে নিজের বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগের অভিজ্ঞতা আর সামর্থ্য প্রমাণের বড় সুযোগ পাচ্ছেন এই অলরাউন্ডার। দেশ ছাড়ার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের দোয়া চেয়ে নতুন এই চ্যালেঞ্জে সফল হওয়ার আশা ব্যক্ত করেছেন মিরাজ।

এফএস