এদের মধ্যে আজ (মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর) পৌরসভার বিভিন্ন স্থানে কোতয়ালী থানার বিশেষ অভিযানে ৫ মাদককারবারি, ২ জন মাদকসেবীসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
উদ্ধার করা হয়েছে ২০ লিটার দেশিয় তৈরি চোলাই মদ। আসামিরা হলেন— সেতু চাকমা (৪০), মো. আরমান (২৩), তরপর চাকমা (৫০), আরাফাত ইসলাম তারেক (২৯), সাইফুল ইসলাম (৩১), মো. কামাল উদ্দিন (৪১), মো. নুর মিয়া (৪৪)।
সবশেষ গতকাল (সোমবার, ৭ সেপ্টেম্বর) ডাকাত, চোর, মাদককারবারি, মাদকসেবী এবং ওয়ারেন্ট ভুক্ত আসামীসহ ১২ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় ৪০ লিটার দেশিয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।
আরও পড়ুন:
এর মধ্যে ডাকাতি সংগঠনের অপরাধে মো. ফজল করিম (৩৬), চুরি ও বসতঘরে আগুন লাগানোর অপরাধে মিরাজুল ইসলাম রনি (২৬), মাদক সেবন ও ক্রয় বিক্রয়ে সহায়তা করার অপরাধে বাবু চাকমা (৪৫), অমর বিকাশ চাকমা (৩৫), মো. নুরুল আলম (৩৯), নান্টু কুমার রুদ্র (৪০), মিজান উদ্দিন চৌধুরী (৩৬), পাঞ্জু মল্লিক (৫৪), প্রিয় জীবন চাকমা (১৯), পুলক দেব (৪৫), মিরাজ মিয়াকে (৪৭) গ্রেপ্তার করা হয়েছে।
গেল শনিবার (৫ সেপ্টেম্বর) ডাকাতির লুণ্ঠিত আলামতসহ পৌর এলাকা থেকে ডাকাত আহাম্মেদ সফি (৪৪) ও তক্তারাম প্রকাশ সুব্রত চাকমাকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে। গেল ৭ মে বিকালে পৌর এলাকার বালুখালী আদার পাহাড় এলাকায় কাপ্তাই লেকের মাঝে এই ডাকাতির ঘটনা ঘটে।
এর আগে শুক্রবার (৪ সেপ্টেম্বর) পৌরসভার বিভিন্নস্থানে বিশেষ অভিযান চালিয়ে ডাকাতি, ধর্ষণ, মাদককারবারি এবং মাদকসেবীসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন:
আসামিরা হলেন— আহাম্মেদ সফি (৪৪), মুহাম্মদ ইউসুফ আলী (২৬), শাহাবুউদ্দিন (৩২), মিছকাত (১৮), দেলোয়ার হোসেন (২০), মো. সাইফুল ইসলাম বাবু (২৭), মো. খোকন খান (২৫), রবিউল (১৮), ইদ্রিস আলী (৫৩), সাফিন মাহামুদ রাফি (২০)।
রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীনের নেতৃত্বে এসব অভিযান চালানো হয়।
রাঙামাটি পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে পুলিশের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।’
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীন বলেন, ‘আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।’





