ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৬, মামলা ৩৯

ঢাকা মেট্রেপলিটন পুলিশ (ডিএমপি)
অপরাধ
0

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ৩৯টি মামলা দায়ের করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী রমনা বিভাগ ২৭ জন, লালবাগ বিভাগ ২৯ জন, ওয়ারী বিভাগ ৬২ জন, মতিঝিল বিভাগ ৬৯ জন, তেজগাঁও বিভাগ ৭০ জন, মিরপুর বিভাগ ১২২ জন, গুলশান বিভাগ ৪৮ জন, উত্তরা বিভাগ ৪৮ জন ও গোয়েন্দা বিভাগ একজনকে গ্রেপ্তার করে।

এসময় তাদের কাছ থেকে ৩৬ কেজি ২৯০ গ্রাম গাঁজা, ৯২ বোতল ফেনসিডিল, ১৪৩ পিস ইয়াবা ও ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ছাড়া একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, সাতটি মোবাইল ফোন, একটি ইয়াবা সেবনের পাইপ, দুটি ফয়েল পেপার, তিনটি গ্যাস লাইট, ২০০টি ইলাস্টিক বেল্ট ও নগদ ৮ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।a

ইএ