ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

আগুন লাগা বহুতল ভবন
দেশে এখন
0

রাজধানীর ধানমন্ডির ২৭ নম্বরে অ্যাপেক্স ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে বলে জানা গেছে।

আজ (বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর) সকাল ১০টা নাগাদ ছয়তলা ভবনের তৃতীয় তলায় জুতার শোরুমে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর ১০টা ১৫ মিনিটে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এসএইচ