আজ (বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় এক ব্যক্তি নদীতে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে জুড়ী থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আবুল কালাম বলাই উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের দক্ষিণ বড়ধামাই গ্রামের মৃত ইনতাজ আলীর ছেলে। তিনি পেশায় সিএনজি চালক ছিলেন।
আরও জানা যায়, দুই দিন আগে বাজার থেকে সিএনজি মালিকের বাড়িতে বাজার নিয়ে যাওয়ার কথা বলে বের হন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিলো না। পরে জুড়ী নদী থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।
জুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করা হয়। মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার রহস্য উদঘাটনে মরদেহটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’





