হিলিতে ধর্ষণের মামলায় গ্রেপ্তার ২

দিনাজপুর
গ্রেপ্তার দুইজন
অপরাধ
1

দিনাজপুরের হিলিতে ১৬ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় পলাতক রয়েছে আরও দুই আসামি।

আজ (রোববার, ৪ অক্টোবর) দুপুরে গ্রেপ্তারকৃত দুই ব্যক্তিকে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগার প্রেরণ করা হয়েছে।

আটককৃত ব্যক্তিরা হলেন; পালপাড়া এলাকার মৃত খালেক মন্ডলের ছেলে রুহুল আমিন (৪২) এবং একই এলাকার রুহুল আমিনের ছেলে শুকুর আলী (৫৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম।

তিনি বলেন, ‘গতকাল রাতে উপজেলার পালপাড়া এলাকায় এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় স্থানীয়রা দুইজনকে হাতে নাতে আটক করে। পরে পুলিশের কাছে হস্তান্তর করে স্থানীয় জনতা। তাদের বিরুদ্ধে হাকিমপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। বাঁকি দুইজনকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যহৃত রয়েছে।’

এফএস