কলাপাড়ায় নিখোঁজের দু’দিন পর খাল থেকে শিশু রায়হানের মরদেহ উদ্ধার

পটুয়াখালী
নিখোঁজ শিশু রায়হান
এখন জনপদে
অপরাধ
3

পটুয়াখালীর কলাপাড়ায় নিখোঁজের দুই দিন পর ১০ মাসের শিশু রায়হানের বস্তাবন্দি মরদেহ খাল থেকে উদ্ধার করেছে এলাকাবাসী।

আজ (শনিবার, ১৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে এলাকাবাসী ও স্বজনরা ধারাবাহিক খোঁজাখুঁজির পর বাড়ির নিকটস্থ খাল থেকে প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় ভাসমান অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়।

পরে কলাপাড়া থানা পুলিশকে খবর দিয়ে পুলিশ শিশুর মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন:

নিখোঁজের ঘটনায় গতকাল (শুক্রবার, ১৬ অক্টোবর) সকালে শিশুর মা মোসা. রুমা বেগমে বাদী হয়ে কলাপাড়া থানায় তার বোন জামাই আল আমীন খানকে প্রধান আসামি করে এবং আরও চার থেকে পাঁচজনকে অজ্ঞাত করে একটি মামলা দায়ের করেন।

পুলিশ আল আমীনকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদ করে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে শিশু রায়হান ঘুমন্ত পিতার কাছ ১০ মাসের একমাত্র পুত্র রায়হানকে ঘুম পরিয়ে মা রুমা বেগম সাংসারিক কাজে ব্যস্ত হয়ে পরে। ঘুমন্ত পিতার কাছ থেকে শিশু নিখোঁজ হওয়ার পর থেকে পাগলপ্রায় স্বজনরা।

এসএস