প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী মহানগর যুবদলের আয়োজনে র্যালিতে অংশ নিতে একদিক থেকে নেতাকর্মী নিয়ে আসেন সদস্যসচিব মাহমুদ হাসান রাজু ও বিপরীত পাশ থেকে আসেন সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইমরান রেজা।
মিছিল দু’টি শিব বাড়িতে এসে একত্রিত হলে সামনে দাঁড়ানোকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা রূপ নেয় সংঘর্ষে।
আরও পড়ুন:
এসময় ভিডিও ধারণ করছিলেন সময় টিভির চিত্র সাংবাদিক মো. আরিফ। মুহূর্তেই তার ওপর হামলা করে ক্যামেরা ছিনিয়ে নেয় যুবদলের কর্মীরা।
পরে ক্যামেরা ফেরত দিলেও তাতে মেমোরি পাওয়া যায়নি। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে গাজীপুরের সাংবাদিক সমাজ।





