জুলাই-স্মৃতিস্তম্ভ
অবশেষে খুলল ওসমানী উদ্যান, প্রবেশ ফি ও পার্কের সুযোগ-সুবিধা একনজরে

অবশেষে খুলল ওসমানী উদ্যান, প্রবেশ ফি ও পার্কের সুযোগ-সুবিধা একনজরে

দীর্ঘ ৯ বছর পর সংস্কার কাজ শেষে অবশেষে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে রাজধানীর ঐতিহাসিক ওসমানী উদ্যান (Osmani Uddan Gulistan Dhaka)। গুলিস্তানে ডিএসসিসি প্রধান কার্যালয় নগর ভবন ও বাংলাদেশ সচিবালয়ের মাঝখানে অবস্থিত প্রায় ২১ দশমিক ৮৫ একর আয়তনের এই পার্কটি মঙ্গলবার সকাল থেকে সবার জন্য খুলে দেওয়া হয়। এর আগে সোমবার প্রধানমন্ত্রী উদ্যানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন(Osmani Uddan Dhaka Reopened with Entry Fee Update)।

বিরোধিতার জন্য বিরোধিতা করছে বিরোধীদল: প্রধানমন্ত্রী

বিরোধিতার জন্য বিরোধিতা করছে বিরোধীদল: প্রধানমন্ত্রী

সরকার ও বিরোধীদল উভয়কেই দেশের জনগণ দায়িত্ব দিয়েছে, তবে বিরোধীদল বিরোধিতার জন্য বিরোধিতা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (সোমবার, ১৯ অক্টোবর) রাজধানী ঐতিহাসিক ওসমানী উদ্যানে নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

রাজধানী ঢাকার ঐতিহাসিক ওসমানী উদ্যানে নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (সোমবার, ১৯ অক্টোবর) সকাল ১০টায় প্রধানমন্ত্রী আধুনিকায়ন করা উদ্যান এবং এর প্রাঙ্গণে নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

১০ বছর পর ১৯ অক্টোবর খুলছে ওসমানী উদ্যান; উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১০ বছর পর ১৯ অক্টোবর খুলছে ওসমানী উদ্যান; উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

টানা ১০ বছর বন্ধ থাকার পর আগামী ১৯ অক্টোবর জনসাধারণের জন্য খুলে দেয়া হচ্ছে রাজধানীর ওসমানী উদ্যান। ওইদিন উদ্যানের আধুনিকায়ন কার্যক্রম ও জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী কর্মসূচি শেষে উদ্যানটি সবার জন্য উন্মুক্ত করে দেয়া হবে।

নেত্রকোণায় জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন

নেত্রকোণায় জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন

নেত্রকোণায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শহরের মোক্তারপাড়া এলাকার জুলাই স্মৃতিস্তম্ভে গতকাল (মঙ্গলবার, ৯ জুন) দিবাগত মধ্যরাতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। এ ঘটনার ২৫ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

জুলাই স্মৃতিস্তম্ভ ও স্কুল বাসে আগুনের ঘটনায় গ্রেপ্তার ৩

জুলাই স্মৃতিস্তম্ভ ও স্কুল বাসে আগুনের ঘটনায় গ্রেপ্তার ৩

মানিকগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ও হলি চাইল্ড স্কুল বাসে আগুন এবং নাশকতার মামলায় তিন ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গণঅভ্যুত্থানে শহীদদের বাবা-মাকে মঞ্চে বসালেন উপদেষ্টারা

গণঅভ্যুত্থানে শহীদদের বাবা-মাকে মঞ্চে বসালেন উপদেষ্টারা

বৈষম্যবিরোধী জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে নারায়ণগঞ্জে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণ করা হয়েছে। আজ (সোমবার, ১৪ জুলাই) বিকালে নগরীর হাজীগঞ্জ এলাকায় এর উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের পাঁচ উপদেষ্টা। এসময় অনুষ্ঠানের মঞ্চে অভ্যুত্থানে শহীদদের বাবা-মাকে বসিয়ে নিচে বসেন অন্তর্বর্তী সরকারের পাঁচ উপদেষ্টা। শহীদদের প্রতি সম্মান জানিয়ে উপদেষ্টারা এ কাজ করেন।

নারায়ণগঞ্জে দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন

নারায়ণগঞ্জে দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন

বৈষম্যবিরোধী জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে নারায়ণগঞ্জে নির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করা হয়েছে। আজ (সোমবার, ১৪ জুলাই) বিকালে নগরীর হাজীগঞ্জ এলাকায় স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের পাঁচ উপদেষ্টা। জুলাই যোদ্ধাদের স্মরণে বাংলাদেশের সর্বপ্রথম স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হলো নারায়ণগঞ্জে। দেশের আরও কয়েকটি জেলায় জুলাই যোদ্ধাদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণ করবে সরকার।

‘অন্তর্বর্তী সরকারের আমলেই ট্রাইব্যুনালের মাধ্যমে গণহত্যার বিচার সম্পন্ন হবে’

‘অন্তর্বর্তী সরকারের আমলেই ট্রাইব্যুনালের মাধ্যমে গণহত্যার বিচার সম্পন্ন হবে’

অন্তর্বর্তী সরকারের আমলেই আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে গণহত্যার বিচার সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। আজ (সোমবার, ১৪ জুলাই) নারায়ণগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনের সময় এ কথা বলেন তিনি।

দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে নারায়ণগঞ্জে আসছেন ৬ উপদেষ্টা

দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে নারায়ণগঞ্জে আসছেন ৬ উপদেষ্টা

জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণে দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনের জন্য নারায়ণগঞ্জে আসছেন অন্তর্বর্তী সরকারের ছয় উপদেষ্টা। আগামীকাল সোমবার (১৪ জুলাই) বিকেল ৩টায় শহরের হাজিগঞ্জ নতুন রাস্তা সড়ক সংলগ্ন স্থানে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ‘জুলাই শহিদ স্মৃতি স্তম্ভ উদ্বোধন’ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তারা। এরইমধ্যে অনুষ্ঠানটি ঘিরে নানা আয়োজন সম্পন্ন হয়েছে।