বিজিবি সূত্রে জানা যায়, গতকাল (মঙ্গলবার, ৩ নভেম্বর) আনুমানিক রাত সাড়ে ৮টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ সামস্তা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৫৯/২-এস থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে নতুনকোলা গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী কাঁচা রাস্তার ওপর নিয়মিত মাদকবিরোধী অভিযান চালানো হয়।
হাবিলদার মো. একলিমের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে মালিকবিহীন অবস্থায় ২৯০ বোতল ভারতীয় সিরাপ আটক করা হয়।
অপরদিকে আজ (বুধবার, ৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মাধখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭১/এমপি থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাধখালী গ্রামের মো. আলমের আম বাগানের ভেতর আরেকটি অভিযান চালানো হয়।
নায়েক মো. মিজানুর রহমানের নেতৃত্বে পরিচালিত এই নিয়মিত মাদকবিরোধী অভিযানে মালিকবিহীন অবস্থায় এক হাজার এক পিস ভারতীয় ভায়াগ্রা জব্দ করা হয়।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।





