ইসরাইলে মার্কিন নির্বাচনের প্রভাব পড়বে নেসেট গঠনের পর: পোলার্ড

রাজনৈতিক বিশ্লেষক ও লেখক অ্যালেক হাইম পোলার্ড
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে (মিডটার্ম) রিপাবলিকানরা বড় ধরনের ধাক্কা খেলেও এর প্রভাব ইসরাইলে কেবল নতুন নেসেট (পার্লামেন্ট) গঠনের পরই দৃশ্যমান হবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক ও লেখক অ্যালেক হাইম পোলার্ড।

আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে পোলার্ড বলেন, ‘আমার মনে হয় না নির্বাচনের আগে ইসরাইলে যেভাবে জোট সরকার গঠনের বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছিল, মধ্যবর্তী নির্বাচনের ফলের কারণে সেখানে বড় ধরনের কোনো পরিবর্তন আসবে। কারণ নেতানিয়াহু এবং নেতানিয়াহু-বিরোধী জোটের কারও কাছেই এই মুহূর্তে সংখ্যাগরিষ্ঠতা নেই।’

তিনি আরও যোগ করেন, ‘গাদি আইজেনকটের নেতৃত্বাধীন নেতানিয়াহু-বিরোধী জোটকে কোনো না কোনোভাবে আরব দলগুলোর প্রত্যক্ষ বা পরোক্ষ (বাইরে থেকে) সমর্থন নিতে হবে। সে রাজনৈতিক পরিস্থিতি ও মূল হিসাব-নিকাশ এখনও আগের মতোই রয়ে গেছে।’

পোলার্ড জানান, আগামী সপ্তাহগুলোতে নতুন সরকার গঠনের লড়াইয়ে জোটগুলোকে বেশ কিছু জটিল দরকষাকষির মধ্য দিয়ে যেতে হবে।

এদিকে, ইসরাইলের প্রেসিডেন্ট আইজাক হারজোগ স্থানীয় সময় বিকেল ৫টায় রাজনৈতিক জোটগুলোর সঙ্গে আলোচনা শুরু করবেন বলে আশা করা হচ্ছে।

এএইচ