পরে রাত ১টার দিকে ডিবি প্রধান শফিকুল ইসলাম অভিনেতা তমাল মাহবুবকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘আটকের পর তাকে ডিবি হেফাজতে রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানানো হবে।’
আটকের কারণ প্রসঙ্গে ডিবির একটি সূত্র জানায়, আটক অভিনেতা তমাল মাহবুব সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের বিরুদ্ধে এবং আওয়ামী লীগের পক্ষে প্রচার চালিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
সন্ত্রাসবিরোধী আইনে তাকে গ্রেপ্তার দেখানো হতে পারে বলে নিশ্চিত করেছে মহানগর গোয়েন্দা কর্মকর্তারা।





