সাবেক এমপি দোলন গ্রেপ্তার

এস এম আতাউল হক দোলন
অপরাধ
0

রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

এসআরবির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং জানায়- গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল (বৃহস্পতিবার, ১৯ নভেম্বর) রাত সোয়া ১১টার দিকে তাকে গ্রেপ্তার করে এসআরবি-১ এর একটি দল। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এস এম আতাউল হক দোলন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য।

তার বিরুদ্ধে সাতক্ষীরার শ্যামনগর থানায় হত্যা, বিস্ফোরক দ্রব্য আইন, বিশেষ ক্ষমতা আইন এবং নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগে মোট সাতটি মামলা রয়েছে।

এসএস