সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক

সাবেক এসবি প্রধান মনিরুল ও তার স্ত্রী
অপরাধ
0

সাবেক এসবি প্রধান ও অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামের স্ত্রী, সাবেক অতিরিক্ত সচিব শায়লা ফারজানা এবং তার দুই ভাইকে বিমান বন্দর থানায় দায়ের করা সন্ত্রাস বিরোধী আইনে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ (রোববার, ২৯ নভেম্বর) রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে তাদের আটক করা হয়েছে বলে জানা গেছে।

অভিযোগ রয়েছে, পলাতক স্বামী মনিরুল ইসলামের নির্দেশনায় সহিংসতা ও নাশকতার পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন শায়লা ফারজানা। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ডিবি এই অভিযান পরিচালনা করেছে বলে সূত্র জানিয়েছে।

এদিকে, গত ২৬ অক্টোবর ২০২৬ তারিখে মনিরুল ইসলাম, তার স্ত্রী সায়লা ফারজানা, শ্যালক রেজাউল আলম শাহীন এবং শ্যালকের স্ত্রী সানজিদা খানম টুম্পার বিরুদ্ধে দুটি মামলা করে দুর্নীতি দমন কমিশন।

দুদকের অনুসন্ধানে তাদের পরিবারের সদস্যদের নামে প্রায় ৩৮ কোটি ৬২ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য উঠে আসে। পাশাপাশি বিভিন্ন ব্যাংক হিসাবে হাজার কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগও সামনে আসে।

জেআর